ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • কাশিমপুর কারাগারে জঙ্গি সদস্যে বরিশালের খোকনের মৃত্যু

    কাশিমপুর কারাগারে জঙ্গি সদস্যে বরিশালের খোকনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতি হরকাতুল জিহাদ (হুজি) সদস্যের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

    মৃত হাজতি আবুল হোসেন খোকন (৫৫) বরিশালের কোতোয়ালি থানার রাজধর এলাকার আব্দুল খালেকের ছেলে। তাঁর হাজতি নং- ২১৮৩/১৬।  

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, ২০১৬ সালে থেকে বন্দি ছিল হরকাতুল জিহাদ হুজি সদস্য আবুল হোসেন খোকন। সকালে তিনি কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আবুল হোসেন খোকনকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরও জানান, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলাসহ তার বিরুদ্ধে মুকসুদপুর থানা ও কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০০৬ সাল থেকেই তিনি বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। সর্বশেষ ২০১৬ সাল থেকে হরকাতুল জিহাদ হুজি সদস্য আবুল হোসেন খোকন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিল। সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ