ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল ছাত্রলীগের মঞ্চ 

    ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল ছাত্রলীগের মঞ্চ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগের শোভাযাত্রার মঞ্চ ভেঙে পড়েছে।

    শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

    এ সময় মন্ত্রী বলেন, আজকে একটি মঞ্চ ভেঙে পড়েছে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। একটি কথা বলতে চাই এখন কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে গেছে। এত নেতা আমাদের দরকার নেই। যেকোনো মঞ্চে গেলেই দেখি সামনের লোকের চেয়ে মঞ্চের লোক বেশি হয়ে গেছে। এত বড় নেতা বানানোর কারখানা আমাদের দরকার নেই। স্মার্ট বাংলাদেশে স্মার্ট কর্মী চাই।

    ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় শোভাযাত্রা উদ্বোধনী সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

    এ সময় মন্ত্রী আরও বলেন, ছাত্রলীগের কমিটি হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি। অনেক কর্মী আশা নিয়ে বসে আছে। বাকি কমিটি পূর্ণাঙ্গ করতে বেশি সময় না নেওয়া হয়। আমাদের আর দেরি করার সুযোগ নেই আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।

    তিনি বলেন, রাজনীতিতে কমিটমেন্ট থাকতে হবে কমিটমেন্ট থাকলে রেজাল্ট একদিন আসবেই। মূল্যায়ন একদিন হবে। ছাত্রলীগ আমাদের শৈশবের ভালোবাসা। সবুজ কৈশোরের উচ্ছ্বাস, প্রথম যৌবনের প্রেম। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগকে আমি ৭৫ বার অভিনন্দন জানাই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ