ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • টানা ছুটিতে ঠাঁই নেই ইতালির পর্যটন কেন্দ্রগুলোতে

    টানা ছুটিতে ঠাঁই নেই ইতালির পর্যটন কেন্দ্রগুলোতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ছুটি চলছে ইতালির শিক্ষা প্রতিষ্ঠানে। পাশাপাশি বছরের এই সময়ে ছুটি চলছে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। এতে করে দেশটির পর্যটন কেন্দ্রগুলোতে চলছে উপছে পড়া ভিড়। ক্রিসমাস ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠানেও বৃদ্ধি পেয়েছে বিক্রি। এতে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

    গত দুই বছর করোনার আগ্রাসনে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষের উৎসব তেমন ভালোভাবে পালন করতে পারেনি ইতালির সাধারণ মানুষ। তবে এবার করোনার বিধিনিষেধ না থাকায় ক্রিসমাস ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ইতালি জুড়ে ছিল বাড়তি আয়োজন। দেশটির প্রতিটি পর্যটনকেন্দ্র ও ঐতিহাসিক শহরগুলোতে দেখা যাচ্ছে পর্যটকদের উপচেপড়া ভিড়। ছুটিতে ঘুরে বেড়াচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশিরাও। সেই সঙ্গে বিক্রিও বেড়েছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে। এতে খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

    ইতালি জুড়ে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। গ্রোসারি শপের বাইরে দেশটির পর্যটন এলাকায় গড়ে উঠেছে প্রবাসীদের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। এ বছর শীত কম হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসায় আগের কয়েক বছরের চেয়ে অনেক বেশি হয়েছি।

    ক্রিসমাস ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গত ২৪শে ডিসেম্বর থেকে শুরু করে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত ইতালি ও ইউরোপের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। সেই সঙ্গে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চলে ছুটি। তাই অধিক পর্যটকের আগমনে মুখরিত হয়েছে উঠেছে ইতালির প্রতিটি পর্যটনকেন্দ্র। এতে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ