ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • বিশ্বের ‘শীর্ষ’ মানবপাচারকারী গ্রেফতার

    বিশ্বের ‘শীর্ষ’ মানবপাচারকারী গ্রেফতার
    মানবপাচারের দৃশ্য (বামে) ও কিদানে জেকারিয়াস হেবতেমারিয়াম (ডানে )
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাম তার কিদানে জেকারিয়াস হেবতেমারিয়াম। ইরিত্রিয়ার নাগরিক। বিশ্বের অন্যতম শীর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত তিনি। পুলিশ হন্যে হয়ে খুঁজছিল তাকে। মধ্যপ্রাচ্যের দেশ ‘সংযুক্ত আরব আমিরাত’ কর্তৃপক্ষের সহায়তায় সুদান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

    ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) এই খবর নিশ্চিত করেছে।

    বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের সহযোগিতায় সুদানের পুলিশ ১ জানুয়ারি জেকারিয়াস হাবতেমারিয়ামকে গ্রেফতার করে। ২০১৯ সাল থেকেই ইন্টারপোল তাকে খুঁজছিল। অভিবাসীদের প্রতি নিষ্ঠুর ও সহিংস আচরণের জন্য কুখ্যাত ছিলেন তিনি।

    জানা গেছে, কিদান জেকারিয়াস হাবতেমারিয়াম লিবিয়ায় বসে তার মানবপাচার চক্রের কার্যক্রম পরিচালনা করেন। তার বিরুদ্ধে ইউরোপে গমনেচ্ছু শত শত পূর্ব আফ্রিকান অভিবাসীকে অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

    জেকারিয়াস হাবতেমারিয়ামের বিরুদ্ধে ইন্টারপোলের দুটি রেড নোটিশ জারি ছিল। এর মধ্যে একটি ইথিওপিয়া ও আরেকটি নেদারল্যান্ডস থেকে জারি করা হয়।

    এর আগেও জেকারিয়াস ২০২০ সালে ইথিওপিয়ায় গ্রেফতার হয়েছিলেন। কিন্তু এক বছর পরই তিনি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে তার অনুপস্থিতিতে বিচার হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। সূত্র: দ্য টাইমস, আল জাজিরা
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ