ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • নুরকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তারের দাবি

    নুরকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তারের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণ-অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ। তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যের সঙ্গে গোপন বৈঠকে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

    রবিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় নুরুল হক নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করেছেন বলে জানান সংগঠনটির নেতারা।  

    সমাবেশে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মঞ্চের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন মজুমদারসহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতারা। 

    সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সংবাদমাধ্যমে নুরুল হক নুরের কথোপকথন থেকে স্পষ্ট বোঝা যায় তিনি মেন্দি এন সাফাদের সঙ্গে বৈঠক করেছেন। নুর বিভিন্ন সময় ধর্মীয় লেবাস নিয়ে অনেক কথাবার্তা বলে থাকেন, ইসলামের সপক্ষে অনেক কথা বলেন। তিনি কিভাবে ইসরায়েলের মতো একটি দেশের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করেন, তার অবস্থান সম্পর্কে আমাদের মনে প্রশ্ন জাগে। আমরা বিশ্বাস করি, নুর মোসাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সরকারের উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’ 

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ সরকারের কাছে দাবি জানাচ্ছে অনতিবিলম্বে নুরকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করার। 

    সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘যারা ফিলিস্তিনে লাখ লাখ মানুষকে হত্যা করেছে সেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে নুরুল হক নুর বৈঠক করে এ দেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কিন্তু আমাদের দেশের ইসলামপন্থী কোনো দল এ নিয়ে কোনো কথা বলেনি। এ থেকে প্রমাণিত হয় এ দেশের তথাকথিত ইসলামী দলগুলো ইসরায়েলের টাকায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত হয়। এই ধর্মকে ব্যবহার করে, দেশের মানুষের আবেগকে পুঁজি করে যারা ধর্মের নামে অপরাজনীতি করে তাদের রুখে দেওয়ার এখনই সময়। আমরা নুরুল হক নুরকে দিয়ে শুরু করতে চাই। সরকারের কাছে দাবি জানাচ্ছি, তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হোক।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ