ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • মেক্সিকোতে দুই মেট্রো ট্রেনের সংঘর্ষে হতাহত ৫৮

    মেক্সিকোতে দুই মেট্রো ট্রেনের সংঘর্ষে হতাহত ৫৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকো সিটি টানেলে দুই মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। শহরের উত্তর-দক্ষিণ মেট্রো লাইন থ্রিতে পোট্রেরো ও লা রাজা স্টেশনের মাঝামাঝি শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    টেলিভিশন ফুটেজে দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে আহত যাত্রীদের চিকিৎসা দিতে দেখা গেছে।

    দুর্ঘটনার পর মেক্সিকো সিটি মেয়র ক্লাউদিয়া শেইনবাম এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছে। অনেকের আঘাত সামান্য। দুর্ভাগ্যবশত একজন প্রাণ হারিয়েছে।

    উল্লেখ্য, মেক্সিকোতে মেট্রো সার্ভিস চালু হয় ১৯৬৯ সালে। মোট ১২টি লাইনে ২২৬ কিলোমিটারজুড়ে মেট্রো ট্রেন চলছে দেশটিতে। সেখানে স্টেশনের সংখ্যা মোট ১৯৫টি।

    এর আগে ২০২১ সালের মে মাসে মেক্সিকোয় মেট্রো ব্রিজ ধসে ২৬ জন নিহত ও অনেকে আহত হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ