ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • বিএনপির গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন

    বিএনপির গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরসহ ১০ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সব বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। তারিখ ঠিক রাখলেও গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে।

    রোববার (৮ জানুয়ারি) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গত ৩০ ডিসেম্বর গণমিছিলপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ দফা দাবি আদায়ে গণঅবস্থান করবেন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু, অনিবার্য কারণে পূর্বঘোষিত ওই কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে। বর্তমানে নির্ধারিত সময় অনুযায়ী গণঅবস্থান শুরু হবে সকাল ১০টার পরিবর্তে ১১টায় এবং তা শেষ হবে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায়।

    ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ