ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের
  • ইউক্রেনে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া

    ইউক্রেনে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া এখন ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করছে। দেশটির নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এ মন্তব্য করেছেন।

    নিকোলাই পাত্রুশেভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের একজন। তিনি প্রাক্তন সোভিয়েত গুপ্তচর। ১৯৭০ এর দশক থেকে পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক।

    মঙ্গলবার (১০ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

    রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি বলেন, ‘ইউক্রেনের ঘটনাগুলো মস্কো ও কিয়েভের মধ্যে সংঘর্ষ নয়। এটি রাশিয়া ও ন্যাটো এবং সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যকার একটি সামরিক সংঘর্ষ। ’

    পাত্রুশেভ আর্গুমেন্টি আই ফ্যাক্টি সংবাদপত্রকে বলেছেন, ‘পশ্চিমাদের পরিকল্পনা রাশিয়াকে আলাদা করা। শেষ পর্যন্ত দেশটিকে বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে ফেলা। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ