ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের
  • ইমরান খানের নামে গ্রেপ্তারি পরোয়ানা

    ইমরান খানের নামে গ্রেপ্তারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খান ও তার ঘনিষ্ঠ দুই রাজনৈতিক সহযোগীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন।

    ইমরান খান ছাড়া আরও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, তারা হলেন—ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ দুই নেতা ফাওয়াদ চৌধুরী ও আসাদ ওমর।

    পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে ‘উসকানিমূলক’ ও ‘হিংসাত্মক’ বিবৃতি দেওয়ার অভিযোগে গতকাল সোমবার এই পরোয়ানা জারি করা হয়।

    আজ মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশনার নিসার দুররানির নেতৃত্বাধীন ৪ সদস্যের একটি বেঞ্চ এই পরোয়ানা ইস্যু করেছে বলে জানা গেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ