ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন
  • ১১ মাসে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৯ বিলিয়ন ডলার

    ১১ মাসে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৯ বিলিয়ন ডলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বের দেশ থেকে ১৯.৫৮ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

    মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের নূর উদ্দিন চৌধুরী নয়নের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ১১ মাসে (জানুয়ারি-২০২২ থেকে নভেম্বর ২০২২) ১৯ হাজার ৫৮৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

    অর্থমন্ত্রী জানান, ২০২২ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭০৪ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে ১ হাজার ৪৯৬ কোটি ৯ লাখ ডলার, মার্চে ১ হাজার ৮৫৯ কোটি ৯৭ লাখ ডলার, এপ্রিলে ২ হাজার ৯ কোটি ৪৯ লাখ ডলার, মে মাসে ১ হাজার ৮৮৫ কোটি ৩৪ লাখ ডলার, জুনে ১ হাজার ৮৩৭ কোটি ২৭ লাখ ডলার, জুলাইয়ে ২ হাজার ৯৬ কোটি ৩২ লাখ ডলার, আগস্টে ২ হাজার ৩৬ কোটি ৯৩ লাখ ডলার, সেপ্টেম্বরে ১ হাজার ৫৩৯ কোটি ৫১ লাখ ডলার, অক্টোবরে ১ হাজার ৫২৫ কোটি ৪৩ লাখ ডলার এবং নভেম্বরে রেমিট্যান্স আসে ১ হাজার ৫৯৪ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।

    এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে, যার পরিমাণে ৩ হাজার ৭০৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে ইরান থেকে, যার পরিমাণ ৪ লাখ ডলার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ