ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের
  • আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বড় বিস্ফোরণ, বহু হতাহত

    আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বড় বিস্ফোরণ, বহু হতাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়েছে। বুধবার এ ঘটনায় অন্তত ২০ জন নিহত ছাড়াও আহত হয়েছেন অনেকে।

    আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক ব্যক্তি হাতে থাকা একটি ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটায়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অবস্থান করা বার্তাসংস্থা এএফপির এক কর্মী বলেন, আমি অন্তত ২০ থেকে ২৫ জনকে দেখেছি। আমি জানি না তাদের মধ্যে কতজন মারা গেছে বা আহত হয়েছে। তবে আমি লোকটিকে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি। তিনি আরও বলেন, লোকটি আমার গাড়ির পাশ দিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই একটি বিকট শব্দ হয়।
    স্থানীয় বাসিন্দা ও সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম মন্ত্রণালয়ের কাছে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে। তালেবান পরিচালিত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ