ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

    চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে অটোরিক্সার ধাক্কায় নাইম নামের সাত বছরের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের চরনলুয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাঈম ১৮ নং চরনলুয়া কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। নিহত নাঈম মো.শাহাবুদ্দিন মাঝির ছেলে। 

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নাঈম সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে  ধাক্কা দিলে নাঈম মারাত্বকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় স্থানীয়রা অটোরিকশা আটক করে। তবে চালক দ্রুত পালিয়ে যায়। 

    দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন  বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ