ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের
  • চীনে গাড়িচাপায় নিহত ৫, অভিযুক্ত গ্রেপ্তার

    চীনে গাড়িচাপায় নিহত ৫, অভিযুক্ত গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনের গুয়াংজু শহরে এক ব্যক্তির গাড়িচাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

    চীনের দক্ষিণাঞ্চলের প্রদেশ গুয়াংডং আঁকাবাঁকা রাস্তার জন্য বিখ্যাত। বুধবার অফিস শেষে হাজার হাজার মানুষ যখন বাসায় ফিরতে ব্যস্ত, ঠিক তখন রাস্তা পারাপারের জন্য অপেক্ষমান মানুষের ওপর গাড়ি তোলে দেন এক ব্যক্তি। 

    এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম হংচীন নিউজকে বলেন, ‘ট্র্যাফিক সিগন্যালের জন্য পথচারীরা অপেক্ষা করছিলেন। তখন ওই ব্যক্তি অপেক্ষমান মানুষের ওপর গাড়ি তোলে দেন। প্রথম আঘাতটি করার পর ইউটার্ন নিয়ে তিনি আবার আঘাত করেন। তিনি যে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন, তা না। কিন্তু অপেক্ষমান মানুষ বুঝতেই পারেনি যে কেউ তাদের গাড়িচাপা দিচ্ছেন।’ 

    অভিযুক্ত ব্যক্তির বয়স ২২ বছর বলে জানা গেছে। তবে, নিরাপত্তার কারণে তার নাম-দাম প্রকাশ করা হয়নি। গাড়িচাপা দেওয়ার উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। 

    চীনের দক্ষিণাঞ্চলের আরেক প্রদেশ ফুজিয়ানেও গত ফেব্রয়ারিতে একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। তখন তিন ব্যক্তি নিহত হয়। আহত হয় আরও ৯ জন। 

    সূত্র: বিবিসি। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ