ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের
  • কয়েক মাসের মধ্যেই ফুকুশিমার পানি সাগরে ছাড়বে জাপান

    কয়েক মাসের মধ্যেই ফুকুশিমার পানি সাগরে ছাড়বে জাপান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী কয়েক মাসের মধ্যেই ভূমিকম্প ও সুনামিতে ধ্বংস হয়ে যাওয়া ফুকুশিমা পারমাণবিক স্টেশনের দূষিত পানি সাগরে ছাড়বে জাপান। এই শীত কিংবা আসন্ন গ্রীষ্মে সাগরে এই তেজস্ক্রিয় পানি ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

    শুক্রবার (১৩ জানুয়ারি) জাপান সরকারের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

    জাপান সরকার জানিয়েছে, সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়া ফুকুশিমা পারমাণবিক স্টেশনের দূষিত পানি এই শীত কিংবা গ্রীষ্মের যেকোনো সময়ে সাগরে ফেলা হবে।

    জাপানের এই পরমাণু কেন্দ্রটি ২০১১ সালের সুনামির পর থেকে বিকল হয়ে যায়। তখন থেকে পরমাণু কেন্দ্রের ট্যাঙ্কগুলোতে পানি জমে আছে। এই পানি নিয়ন্ত্রিতভাবে মুক্ত না করলে পারমাণবিক কেন্দ্রে সমস্যা তৈরি করতে পারে।

    ওই সময় সৃষ্ট সুনামি আঘাতে বড় ধরনের ঢেউয়ের সৃষ্টি হয়। এতে পারমাণবিক চুল্লি প্লাবিত হয়ে পড়ে, যা বড় ধরণের বিপর্যয়ের সূত্রপাত ঘটায়। আশেপাশের এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়।

    এদিকে ফুকুশিমার দূষিত পানি সাগরে ছাড়ার বিষয়টি প্রথম ২০২১ সালের এপ্রিলে সামনে আসে। ওই সময় জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়, চুল্লি ঠান্ডা রাখতে ব্যবহৃত পানির ১০ লাখ টন পর্যায়ক্রমে সাগরে ফেলা হবে।

    আল-জাজিরা বলছে, বর্তমানে ফুকুশিমার দূষিত পানি দেশটির উত্তরপূর্বাঞ্চলে ট্যাংকে সঞ্চিত করে রাখা হয়েছে। সাগরে ফেলার আগে পানিতে থাকা বিভিন্ন আইসোটোপ দূর করা হবে। তবে ট্রিটিয়াম নামের যে আইসোটোপ পানি থেকে আলাদা করা যায় না সেটিকে পাতলা করে বিপজ্জনক মাত্রার নিচে নামানো হবে। এরপর সাগরে ছাড়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ