ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম
  • প্রকৌশলী গোলাম রসুল টিটু আর নেই, মতবাদ পরিবার শোকাহত

    প্রকৌশলী গোলাম রসুল টিটু আর নেই, মতবাদ পরিবার শোকাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক ও বরিশাল অফিস প্রধান এম জসীম উদ্দিনের বড় ভাই প্রকৌশলী গোলাম রসুল টিটু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আজ মঙ্গলবার (৮ জুন) সকাল ১০টা ১০ মিনিটে বরগুনা সদরের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। 

    মরহুম গোলাম রসুল টিটু ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন দেশ ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনি বরগুনার ডি কে পি রোডস্থ নিজ বাস ভবনে ছিলেন।  তার নামাজে জানাযা জোহর বাদ কে.জি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    গোলাম রসুল টিটুর মৃত্যুতে শোকাহত দৈনিক মতবাদ পরিবারবর্গ। দৈনিক মতবাদ-এর প্রকাশক আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সম্পাদক এসএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক হেনরী স্বপন, বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, খান রুবেলসহ বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ