ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • কারাগারে থেকেই এলএলএম পরীক্ষা শেষ করলেন রিজভী

    কারাগারে থেকেই এলএলএম পরীক্ষা শেষ করলেন রিজভী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কারাগারে বসেই এলএলএম (মাস্টার্স) পরীক্ষা শেষ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ পরীক্ষায় বসেন তিনি। আজকে দিয়ে মোট তিনটি পরীক্ষা কারাগারে দিলেন রিজভী। আজকেই তার ভাইভা (মৌখিক) পরীক্ষা নেওয়া হয়েছে। এর আগে পল্টন থানার মামলায় কারাবন্দি রুহুল কবির রিজভীকে গত ৪ জানুয়ারি পরীক্ষার অনুমতি দেন আদালত।

    ওইদিন রিজভীর আইনজীবী কারাবিধি অনুসারে পরীক্ষার অনুমতির জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রিজভীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন। পরে রিজভীর আইনজীবীরা জানান, রিজভী নিজেও একজন আইনজীবী। তিনি এলএলবি পাশ করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন।

    উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চারশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ