ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • চরফ্যাশনে স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে জখম, স্বামী আটক

    চরফ্যাশনে স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে জখম, স্বামী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদকাসক্ত স্বামীকে মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রী এবং শ্বাশুড়িকে বেধরক ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে স্বামী মিজান। 

    ঘটনা সুত্রে  জানাযায় ২১ জানুয়ারী শুক্রবার  সন্ধা সাড়ে ৭ টায় স্বামী মিজান শ্বশুর বাড়িতে গিয়ে  স্ত্রী এবং শ্বাশুড়ির সামনে ইয়াবা সেবনে লিপ্ত হয় এবং পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরণ করতে থাকে। 

    এসময় স্ত্রী লিমা তাকে বাধা দিলে স্বামী মিজান কোন বাধা না মেনে উল্টো স্ত্রীর উপর হামলা চালায়। ঘরে থাকা শ্বাশুড়ি বাধা দিলে তাকেও বেধরক ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করেন। 

    লিমার ভাই লিটন জানান প্রায় সময়ই মিজান আমার বোনকে মারধর করে। পারিবারিক  সিদ্ধান্তে  গত তিন বছর আগে  লিমার সাথে মিজানের বিয়ে হয়। 

    প্রথমে আমরা তা‍ঁর আচরণ বুঝতে না পারলেও একবছরের মাথায়  তাঁর মাদকাসক্ত চেহারার আসল রুপ প্রকাশ পায়, এরপর আমার বোনকে প্রতিনিয়ত গালিগালাজ এবং মারধরের ঘটনায় বিরক্ত হয়ে চরফ্যাশন থানায় গত ১৪ নবেম্বর একটি জিডি করি, যার নং ৫৪০।

    মিজান হাজারিগঞ্জ ২ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে।  হাফছা (১১) মাস বয়সের  নামে একটি কন্যা  সন্তান রয়েছে ।

    লিটন জানান মিজান ঢাকাতে একটি বিস্কুট ফেক্টরিতে কাজ করত। গত ৬ মাস আগে দেশে এসে বেকার জীবন যাপন করে মাদকে ব্যাপক ভাবে জড়িয়ে পরে। 

    শুক্রবার সে আমার বোন এবং মাকে কুপিয়ে ফোনে মাধ্যমে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। এরপর আমরা তাকে কৌশলে  চরফ্যাশন কালিবারির মোরে চরফ্যাশন পৌরসভার প্যানেল মেয়র তানভীর মিয়ার মাধ্যমে ধরে পুলিশকে খবর দিয়ে দেই।

    চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরাদ হোসেন জানান স্ত্রী এবং শ্বাশুড়িকে কুপিয়েছে এমন একজনকে আটক করে  থানা হাজতে প্রেরণ করি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ