ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ কর্মকর্তার

    বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ কর্মকর্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ভোলার বোরহানউ‌দ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাস্টার বা‌ড়ি সংলগ্ন ভোলা-তজুম‌দ্দিন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মো. আরমান (২৭) বরিশাল জেলার হিজলা থানার মো. শহিদুল ইসলামের ছে‌লে। তি‌নি প্রাণ গ্রুপে মার্কেটিং অফিসার হিসাবে চাকরি করতেন। পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সোমবার কোম্পানির কাজে মোটরসাইকেল চা‌লি‌য়ে দুপুরের দিকে তজুম‌দ্দিন যাচ্ছিলেন আরমান।

    সে সময় এক‌টি ট্রলি অন্য এক‌টি বিকল ট্রলিকে পেছনে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে বিকল ট্রলি‌টি‌কে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হ‌লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সন্ধ্যায় হাসপাতালে চি‌কিৎসা‌ধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নির হো‌সেন মিঞা জানান, দুর্ঘটনাকবলিত ট্রলির ড্রাইভার পলাতক রয়েছে। ট্রলিটি আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে। তার কোনো আত্মীয়- স্বজন এখনও এসে পৌঁছায়নি। তারা এসে অভিযোগ করলে তার ভিত্তিতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ