ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, এক যাত্রী নিহত

    ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, এক যাত্রী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে মো. শাজাহান (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। শাজাহান লালমোহন উপজেলার ধলিগৌর নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো ২৫ যাত্রী আহত হয়েছেন। 

    আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরের ২টার দিকে জমাদার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ৪২ জন যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজারের দক্ষিণ পাশে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়। 

    এতে বাসে থাকা ২৬ যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়।

    বাংলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বাসের ভেতরে আটকে থাকা সকল যাত্রীদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত বাসটি উদ্ধার করা যায়নি।

    সুত্র : কালের কণ্ঠ


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ