ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বানারীপাড়ায় স্বামী হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

    বানারীপাড়ায় স্বামী হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ এলাকা সলিয়াবাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার সাবিনা ইয়াসমিন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সদস্য।

    ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

    তার বিরুদ্ধে নিজের অসুস্থ স্বামী ব্যবসায়ী আব্দুস সালাম গোলন্দাজকে হত্যাসহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির ১০টি মামলা রয়েছে। স্বামী হত্যা মামলায় তিনি জামিনে আছেন।

    বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে থানা পুলিশকে ম্যানেজের চেষ্টা করেন সাবিনার স্বজনরা।

    বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ জানান, দেশব্যাপী চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে উপজেলাজুড়ে অভিযান চলছে। এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

    ওসি বলেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে নিজের স্বামীকে হত্যার অভিযোগে মামলা রয়েছে। এর বাইরেও অনিয়ম-দুর্নীতি এবং রাজনৈতিকসহ বিভিন্ন অভিযোগে আরও ৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    বানারীপাড়া থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ‘সাবিনা ইয়াসমিনের মেয়ে জামাই সক্রিয় ছাত্রলীগ কর্মী খালিদ মাহমুদ সোহাগ রাজধানীর মোহাম্মদপুরে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

    সম্প্রতি সময় বরিশালের বিভিন্ন স্থানে চোরাগুপ্তা মিছিল করেছে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই কর্মসূচিতে অর্থদাতা হিসেবে মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের নাম উঠে আসে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে তাকে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ