ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • লালমোহনে প্রতিকী অনশন অনুষ্ঠিত

    লালমোহনে প্রতিকী অনশন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্টেন এর জন্য বাজেটে আর্থিক বরাদ্দ এবং সরকার ঘোষিত ১৩ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষনা বহাল রাখার দাবীতে সারা দেশের ন্যায় ভোলার লালমোহনে উপজেলা কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে প্রতিকী অনশন অনুুষ্ঠিত হয়েছে। 

    বুধবার বেলা ১১টায় লালমোহন চৌরাস্তার মোড়ে এ অনশন অনুষ্ঠিত হয়। অনশনে লালমোহন উপজেলার সকল কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। অনশনে থাকা কয়েকজন শিক্ষক বলেন, সরকারকে শিক্ষা খাতে গুনগত শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে বেশি সহায়তা করছে কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলগুলো। 

    মহামারী করোনা শুরু হওয়ার পর থেকে প্রায় দেড় বছর হলো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার। সরকারের অনান্য প্রতিষ্ঠানের শিক্ষকগণ বেতনভাতা পেলেও কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলগুলোর শিক্ষকগণ প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোন বেতন ভাতা বা সুয়োগ সুবিধা পাচ্ছে না। 

    ফলে কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলের শিক্ষকগণ তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই বর্তমান সরকারের কাছে কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলের শিক্ষকদের জন্য বর্তমান বাজেটে আলাদা বরাদ্ধ রাখার জন্য দাবী জানানো হয়।

    পরে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাথে একাত্বতা প্রকাশ করে অনশনকারী শিক্ষকদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করেন। 

    উপজেলা চেয়ারম্যান বলেন, মহামারী করোনার কারনে বর্তমান সরকার শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলগুলোর শিক্ষকরা।

    পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখারও ব্যাপক ব্যাঘাত হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলব-কিন্ডার গার্টেন ও প্রাইভেট স্কুলের শিক্ষকদের জন্য এই বছরের বাজেটে আর্থিক বরাদ্ধ রাখার পাশাপাশি সরকারের পূর্বঘোষিত আগামী ১৩ জুন শিক্ষার্থীদের কথা চিন্তা করে স্বাস্থ্যসুরক্ষা বজায় রেখে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া উচিত।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ