ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • প্রথম দিনেই আয় ৫৫ কোটি রুপি, রেকর্ড পাঠানের

    প্রথম দিনেই আয় ৫৫ কোটি রুপি, রেকর্ড পাঠানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চার বছর পর ফিরেই রেকর্ড গড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রথম দিনেই তার সিনেমা পাঠান রেকর্ড গড়ে আয় করেছে ৫৫ কোটি রুপির বেশি। হিন্দি সিনেমার উদ্বোধনী আয়ে যেটা সর্বোচ্চ বলেই দাবি করছেন ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।

    তারান আদর্শ টুইটে জানিয়েছেন, এখন পাঠান উদ্বোধনী দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা। প্রথম দিনে এটি ৫৫ কোটি রুপি আয় করেছে। এর আগে কেজিএফ টু আয় করেছিল ৫৩.৯৫ কোটি রুপি।

    প্রাক-টিকিট বিক্রিতেও রেকর্ড গড়েছিল পাঠান। মুক্তির আগেই উদ্বোধনী দিনের ৫.৫ লাখ টিকিট বিক্রি হয়েছিল পাঠানের। 
    মুক্তির আগে নানা বিতর্ক চললেও সিনেমা হলে রীতিমতো পাঠান দেখার ধুম লেগে যায়। চমক নিয়ে ফেরা খানকে দেখতে সিনেমা হলগুলোতে দর্শক উপচে পড়ে।


    সূত্র: এনডিটিভি


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ