ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশাল বিভাগে

    দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন ৭ হাজার ১২৭ পরিবার

    দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন ৭ হাজার ১২৭ পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছেন বরিশাল বিভাগের ভূমি ও গৃহহীন ৭ হাজার ১শ’ ২৭ পরিবার। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে নির্মিত এসব ঘরের কাগজপত্র সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করবেন। এখন ওই ঘর নির্মাণের সবশেষ সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। 

    বুধবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরআবদানী গ্রামে নির্মিত ৫০টি ঘর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

    এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসন সূত্র জানায়, ভূমি ও গৃহহীন প্রতিটি ২ শতাংশ খাস জমিসহ ২ কক্ষ বিশিষ্ট একটি আধাপাকা ঘর পাবেন। ঘরের পাশে সবজি চাষসহ আয়বর্ধক নানা সুযোগ-সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে।

    দ্বিতীয় পর্যায়ে বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে বরিশাল জেলায় ৪৯৯টি, পটুয়াখালীতে ২ হাজার ৭৮১টি, ভোলায় ৩৭১টি, পিরোজপুর জেলায় ২ হাজার ৪টি, বরগুনায় এক হাজার এবং ঝালকাঠীতে ৪৭২টি ঘর বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। 

    প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করতে মুজিব শতবর্ষ উপলক্ষে জমিসহ এই ঘর দেয়া হচ্ছে বলে তিনি জানান। 

    এর আগে প্রথম পর্যায়ে বরিশাল বিভাগে ৬ হাজার ৬৬টি ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ