ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ৩ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

    ৩ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাপ্তাহিকসহ সরকারি ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই সৈকতে পর্যটকদের আগমন ঘটতে শুরু করে। 

    এদিকে আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মেতে নিজেদের সময় অতিবাহিত করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার ঘুরছেন ওয়াটার বোড, মোটরসাইকেল কিংবা ঘোড়ায়। আবার অনেকেই ঘুরে দেখছেন তিন নদীর মোহনা, লেম্বুরবন, শুটকি পল্লী, ঝাউবাগান ও গঙ্গামতিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলো। 

    এদিকে পর্যটকদের এমন আগমনের কারণে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।

    খুলনার ডুমুরিয়া থেকে আসা পর্যটক মিজান-মরিয়ম দম্পত্তি জানান, আমরা দুজনেই সরকারি কর্মচারী। গতকাল সরস্বতী পূজা উপলক্ষে ছুটি ছিলো। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি। এই ৩ দিনের ছুটি উপলক্ষে গতকাল বিকালে আমরা কুয়াকাটায় ভ্রমণে এসেছি। খুব ভালো লাগছে। এখানকার পরিবশে এবং স্থানীয় মানুষের আচরণে আমরা মুগ্ধ। 

    ঢাকার কামরাঙ্গীর চর থেকে আসা পর্যটক সুনান মিয়া বলেন, আমরা বন্ধরা সবাই একটি কলেজের শিক্ষার্থী। সবাই একই পাড়ায় বসবাস করি। সবাই মিলে কুয়াকাটায় এসেছি। লাল কাঁকড়ার চর ঘুরেছি। লাল কাঁকড়া আমাদের মন কেড়েছে। 

    কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, গতকাল পর্যটক কিছুটা কম থাকলেও আজ সৈকতে ব্যাপক পর্যটকের সমাগম রয়েছে। আমারা পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতি বদ্ধ। আজ বেশির ভাগ হোটেলেই বুকিং রয়েছে।

    কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় আজ কুয়াকাটায় বেশি পর্যটকের আনাগোনা রয়েছে। বিভিন্ন পর্যটন স্পটে আমাদের টহল পুলিশ কাজ করছে। এছাড়া যে কোনো অপৃতিকর ঘটনা এড়াতে মাঠে সাদা পোশাকের পুলিশও রয়েছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ