ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ
  • ১২ দিন সংসারের পর বিচ্ছেদ, ১০৬ কোটি টাকা পাচ্ছেন পামেলা

    ১২ দিন সংসারের পর বিচ্ছেদ, ১০৬ কোটি টাকা পাচ্ছেন পামেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হলিউড তারকা পামেলা অ্যান্ডারসনের সঙ্গে ৩০ বছরের বেশি সময় ধরে জানাশোনা রয়েছে প্রযোজক জন পিটার্সের। ‘ব্যাটম্যান’ ও ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমার এই প্রযোজক ১৯৮০ সাল থেকেই ভালোবেসে আসছেন অভিনেত্রী পামেলাকে।

    দীর্ঘদিন বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পিটার্স-পামেলা। শেষে পামেলার থেকেই বিয়ের প্রস্তাব পান পিটার্স। যুক্তরাষ্ট্রের পিপুল ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালে বিয়ে হয়েছিল তাদের। কিন্তু সংসার ভেঙে যায় মাত্র ১২ দিনের মাথায়।

    ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল, জানা যায়নি। তবে বিচ্ছদের পরেও কারও প্রতি কারও ভালোবাসা কমে যায়নি। এমনকি নিজের উইলে সাবেক স্ত্রী পামেলা অ্যান্ডারসনের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছেন জন পিটার্স, যা প্রায় ১০৬ কোটি টাকার বেশি।

    ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পামেলা পিটার্সের বিষয়ে বলেছেন ‘সে দুর্দান্ত। আমার জীবনে তার ব্যাপক প্রভাব রয়েছে। আমৃত্যু তাকে ভালোবাসব।’

    পিটার্স জানিয়েছেন, উইলে তিনি এক কোটি ডলার রেখে যাবেন পামেলার জন্যে। তিনি বলেন, ‘এটা তার জন্য, সেটা তার প্রয়োজন হোক বা না হোক।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ