ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • স্কুল ছাত্রীকে প্রাইভেট শিক্ষকের যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার     

     স্কুল ছাত্রীকে প্রাইভেট শিক্ষকের যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার     
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসনে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভিক্টিম ছাত্রীর মা বাদী হয়ে চরফ্যাসন থানায়  মামলাটি দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামী বাহাউদ্দিনকে গ্রেপ্তার করে  বুধবার আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করেছেন। 

    অভিযুক্ত বাহাউদ্দিন জিন্নাগড় ৯নং ওয়ার্ডের মাওলানা রুহুল আমিনের ছেলে এবং স্থানীয় ঔষধ ব্যবসায়ী। গত সোমবার বিকেলে জিন্নাগড় ইউনিয়নের চকবাজার এলাকার কাজী বাড়ির দরজায় অভিযুক্ত বাহাউদ্দিনের ঔষধের দোকানে যৌন নিপীড়নের ঘটনা ঘটে। 

    এজাহার সুত্রে জানাযায়, ভিক্টিম ছাত্রী ও এলাকার আরোও শিশু শিক্ষার্থীরা দীর্ঘ এক বছর যাবত প্রতিবেশী ঔষধ ব্যবসায়ী বাহাউদ্দিনের কাছে প্রাইভেট পড়ে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার বিকেলে ভিক্টিম ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ঔষধের দোকান পরিস্কারের কথা বলে প্রাইভেট শিক্ষক বাহাউদ্দিন তাকে দোকানে রেখে দেয়। 

    পরে দোকানের পিছনের অংশে নিয়ে সে ভিক্টিম ছাত্রীকে জোরপূর্বক তার পরিধয়ের স্যালোয়ার খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিক্টিম ছাত্রী চিৎকার দিলে বাহাউদ্দিন তাকে ছেড়ে দেয়। বাড়ি এসে মেয়ে ঘটনাটি তার মাকে জানায়। তার মা বিষয়টি এলাকার গণ্যমান্যদের জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তিনি অভিযুক্ত বাহাউদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন। চরফ্যাসন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া জানান, এঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহার ভুক্ত আসামী বাহাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ