ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলা আইনজীবী সমিতির সভাপতি ছালাহ্ উদ্দিন সম্পাদক শরীফ

    ভোলা আইনজীবী সমিতির সভাপতি ছালাহ্ উদ্দিন সম্পাদক শরীফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা জেলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি-সম্পাদকসহ সাতটি পদে (বিএনপি সমর্থিত) প্যানেলের প্রার্থী এবং সহ সভাপতি, সহ সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে (আওয়ামী লীগ সমর্থিত) প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছে।

    শনিবার (২৮ জানুয়ারি ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যার পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

    এতে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট ছালাহ্ উদ্দিন হাওলাদার ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইউসুফ (১) ৯৭ ভোট, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা ৯৯ ভোট, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ১০৮ ভোট, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মো. ইউসুফ (২) ১১৭ ভোট ও অ্যাডভোকেট মো. ছালাউদ্দিন আহম্মেদ প্রিন্স ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


    অন্য দিকে ১৩টি পদের অপর ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবুল কাশেম ১০৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মেজব্হাল আলম ১০৪ ভোট ও অ্যাডভোকেট মো. মামুনুর রহমান ১১২ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান (৩) ১০৯ ভোট, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট বাবলু হাসান ১১২ ভোট এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মওদুদ আলম টুটুল ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


    ভোলা আইনজীবী সমিতির মোট ১৯৫ ভোটের মধ্যে ১৯১টি ভোট প্রদান করা হয়েছে। এর মধ্যে একটি ব্যালট বাতিল করা হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিজাইডিং অফিসার হিসাবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার কামাল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ