ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ
  • শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী

    শুটিংয়ে দগ্ধ অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে আহত হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তার। 

    এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির।

    ঘটনার বর্ণনা দিয়ে রাহাত বলেন, ‘আঁখি মিরপুরের একটি শুটিং হাউজে টেলিফিল্মের শুট করছিলেন। সেই শুটিং সেটে মেকআপ নিয়ে ওয়াশরুমে যান চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে ঘটনাটি ঘটে। তার দুই হাত, পা ও কপালের একাংশ এবং চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।’

    নির্মাতা রাহাত আরও জানান, ‘রোববার ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি কেমন। হাসপাতালে প্রায় একমাস থাকতে হবে তাকে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় ১ বছর লাগবে বলে ডাক্তার জানিয়েছেন।’ 

    চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’ এর মধ্য দিয়ে। পরে টিভি নাটকে কাজ করে আলোচনায় আসেন তিনি।

    সুত্র: সমকাল


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ