ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পাকিস্তানের ধারাবাহিকে বাংলা লোকগান ‌‌'পরের জায়গা পরের জমি'

    পাকিস্তানের ধারাবাহিকে বাংলা লোকগান ‌‌'পরের জায়গা পরের জমি'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানি ধারাবাহিকে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আব্দুল আলিমের গাওয়া এবং আরেক  কিংবদন্তি সঙ্গীতব্যক্তিত্ব আব্দুল লতিফের লেখা বিখ্যাত লোকগীতি ‘পরের জায়গা পরের জমি’ গানটি ব্যবহার করা হয়েছে।

    বিশ্বকবি রবি ঠাকুরের ‘আমার পরান যাহা চায়’ এর পর ফের পাকিস্তানি ধারাবাহিকে বাংলা গান জায়গা পাওয়ায় এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে।

    এর আগে পাকিস্তানের হিন্দি সিরিয়াল 'দিল কেয়া করে'তে এক চরিত্র 'আমার পরান যাহা চায়’ গানটি গায়। পাক ধারাবাহিকে বাংলা ভাষার গান ব্যবহারকে ইতিবাচকভাবে নিয়েছিলেন নেটিজেনরা।

    তবে এবার ‘পরের জায়গা পরের জমি’ গানটি ব্যবহারের পর একে বাংলাদেশি দর্শক টানার কৌশল বলে মনে করছেন অনেকে।

    সাইফ হাসান পরিচালিত ‘সাঙ্গ এ মর মর’ ধারাবাহিকে  একটি নারী চরিত্র ‘পরের জায়গা পরের জমি’ গানের তালে তালে বৃষ্টিতে নাচ করছে। এক নেটিজেন সেই ভিডিও টুইট করেছেন। সেই টুইটের মন্তব্য বাক্সেই কয়েকজন জানিয়েছেন, বাংলাদেশি দর্শকদের পাক ধারাবাহিকের দিকে নজর টানার জন্যই এই কৌশল।

    তবে এই ধারাবাহিকের বয়স কম নয়। সম্প্রতি নেটমাধ্যমের দৌলতে তা সামনে উঠে আসছে। 'সাঙ্গ এ মর মর' ধারাবাহিকটি ২০১৬ সাল থেকে ২০১৭ সালের মধ্যে সম্প্রচারিত হয়েছিল। সে ক্ষেত্রে ওই ধারাবাহিকের সাম্প্রতিক সময়ে বাংলাদেশি দর্শক টানার প্রশ্নই ওঠে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ