ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • পিকে হালদারসহ ১২৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে তলব

    পিকে হালদারসহ ১২৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং (আইএলএফএসএল) থেকে ঋণ নিয়ে খেলাপি হওয়া আলোচিত পিকে হালদারসহ ১২৯ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তলব করেছেন হাইকোর্ট।


    ১২৯ ঋণখেলাপির কাছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পাওনা প্রায় ১৮০০ কোটি টাকা। এর মধ্যে দেশের আর্থিক খাতের শীর্ষ জালিয়াত পিকে হালদারের কাছেই প্রতিষ্ঠানটির পাওনা ২৫৩ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার ৭৬৩ টাকা।

    ঋণের এই অর্থ পরিশোধ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ উল্লেখসহ ব্যাখ্যা জানাতে আগামী ২৪ ও ২৫ মে তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।তলবের তালিকায় পিকে হালদারের সহযোগী উত্তম কুমার মিস্ত্রী, রামপ্রসাদ রায় ও সুব্রত দাসের নামও রয়েছে।

    বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মুখে বিদেশে পালিয়ে যান এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পিকে হালদার।

    এক আবেদনের শুনানি নিয়ে গত ১৬ মার্চ বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ কারণ দর্শানোসহ এই আদেশ দেন। 

    আইএলএফএসএলের পক্ষে করা ওই আবেদনে ঋণ নিয়ে খেলাপি হওয়া ব্যক্তিদের আদালতে হাজির হতে নির্দেশনা চাওয়া হয়। সম্প্রতি আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।

    ইন্টারন্যাশনাল লিজিংয়ের আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন গণমাধ্যমকে বলেন, ১২৯ ঋণখেলাপির মধ্যে ১০০ জনকে ২৪ মে ও ২৯ জনকে ২৫ মে আদালতে হাজির হতে বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ