ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগে ‘ভাল্লাগে’, এখন ‘আইলসা লাগে’

    আগে ‘ভাল্লাগে’, এখন ‘আইলসা লাগে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পায় ‘ভাল্লাগে’ গানটি। এর গায়িকা সুমি শবনম। এবার এই গায়িকা প্রকাশ করলেন তার নতুন গান ‘আইলসা লাগে’। আগের গানের মতো এবারের গানটিতেও মডেল হিসেবে থাকছেন নাট্যাভিনেতা নয়ন বাবু। তার সঙ্গে আছেন মডেল-অভিনেত্রী শায়লা সাথী।

    গানটি প্রসঙ্গে সুমি শবনম বলেন, ‘“ভাল্লাগে” গানটি দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর ভালো গানের অপেক্ষায় ছিলাম। ৬ মাস সময় নিয়ে সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে আমার দ্বিতীয় গানটি প্রকাশ পেয়েছে। আমি আমার দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এ কাজটি করেছি। আশা করি, আগের মতই নতুন গানটি সবার ভালো লাগবে।’

    গানের মডেল নয়ন বাবু বলেন, ‘আমি মিউজিক ভিডিও কম করি। গান পছন্দ হলেই করি। সুমি আপার এ গানটি আমার কাছে মনে হয়েছে বাংলা ভাষা মানুষের আরেকটি চমক। আশা করি, কেউ নিরাশ হবে না। আগের গানে কোঁকড়া চুলের লুকে দর্শক আমাকে বেশ পছন্দ করেছে। এবার ব্যতিক্রম আরেকটি লুকে হাজির হয়েছি।’

    ‘আইলসা লাগে’ গানের কথা ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীতে ছিলেন সজিব দাস। গানের ভিডিওতে আরও অভিনয় করেছেন আনোয়ার, বাদল শহীদ, খায়রুল আলম, বিজয় দত্ত, রাজু, সাইফুল, লতিফ খান, হেদায়েত উল্লা তুর্কি,বিজয়, আশরাফুলসহ আরও অনেকে। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান।

    গতকাল সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গানটি প্রকাশ হয় সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ