ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • মঠবাড়িয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

    মঠবাড়িয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার মুন হাওলাদার নামে দশম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রের মাছ চাষকৃত পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। 

    এ ঘটনায় ওই স্কুল ছাত্র মঠবাড়িয়া থানায় অভিযোগ দিলে থানা পুলিশ বুধবার ঘটনাস্থল পরিদর্শণ করেন। মুন হাওলাদার উপজেলার দাউদখালী (খাসহাওলা) গ্রামের দুবাই প্রবাসি মামুন হাওলাদারের ছেলে। মুন হাওলাদার জন্মের সময়ই তার মাকে হাড়ায়।

    অভিযোগ সূত্রে জানা যায়, মুনের সাথে তার প্রতিবেশী  আল-আমিন, মাইনুল ইসলাম, নূরুল আমিন, নূর মোহাম্মদ, মনিরুল ইসলাম মামুনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময় স্কুল ছাত্র মুনকে বিভিন্ন ক্ষতিসাধন করার প্রকাশ্যে হুমকি দিয়েও আসছিলে। গত ৩১ জানুয়ারী মুন স্কুল থেকে বাড়িতে এসে দেখতে পায় তার পুকুরের অধিকাংশ মাছ মরে ভেসে রয়েছে। এতে তার ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করে।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ মরে যাবার সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ