ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • শীতজনিত রোগে ১০২ জনের মৃত্যু

    শীতজনিত রোগে ১০২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৭৫ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

    গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭৩ হাজার ১৫৫ জন। একই সময়ে এ রোগে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।

    পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ১২৪ জন।

    গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ জন। একই সময়ে এ রোগে মোট তিনজনের মৃত্যু হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ