ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • পিছিয়ে গেল চার ইউপির নির্বাচন

    পিছিয়ে গেল চার ইউপির নির্বাচন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউপিতে ১৪ জুলাই ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ কারণে আগামী ২১ জুন ৩৬৭টি ইউপিতে ভোট হবে।

    যে চার ইউপি’র নির্বাচন পেছানো হয়েছে সেগুলো হলো খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালি, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া, কচুয়া উপজেলার কচুয়া ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও।

    ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানান, বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে চেয়ারম্যান পদে সকল কার্যক্রম আবার নতুন করে শুরু হবে। তবে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের যেসব প্রার্থী বৈধ হয়েছিলেন তারাই থাকবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ