ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • গলাচিপায় মার্কেটে আগুন, ৩ দোকান পুড়ে ছাই

    গলাচিপায় মার্কেটে আগুন, ৩ দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গলাচিপা আওয়ামী লীগ কার্যালয়ের পিছনে পৌর এলাকার তহশীল মসজিদ মার্কেটে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। 

    রবিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গলাচিপার ফায়ার সার্ভিসের দুইটি টিম এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

    ওই মার্কেটের আল মদিনা ক্লোথ স্টোর এর কারখানা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন গলাচিপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

    প্রত্যক্ষদর্শী ও গলাচিপা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গলাচিপা পৌর এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পিছনে তহশীল মসজিদ মার্কেটে মদিনা ক্লোথ স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। 

    এসময় ওই দোকন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের স্টেশনারির দোকান  জিহাদ স্টোর, আল মদিনা ক্লোথ স্টোর, স্টেশনারির দোকান হাফিজ ব্রাদার্সে। আগুনের শিখা দেখে এলাকাবাসী ছুটে আসে এবং গলাচিপা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

    এ বিষয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দুইটি টিম এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। 

    এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ