ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মনপুরায় দুই মন্দিরের পবিত্রতা নষ্টের অভিযোগ, বিচারের দাবী পুরোহিতদের

     মনপুরায় দুই মন্দিরের পবিত্রতা নষ্টের অভিযোগ, বিচারের দাবী পুরোহিতদের
    বিচারের দাবী জানাচ্ছেন কালি কান্থ গোস্বামী সেবা মন্দিরের পুরোহিত জয়দেব গোস্বামী।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় রাতের আধাঁরে দুই মন্দিরের প্রতিমার সামনে মল-মূত্র ফেলে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। এতে মন্দিরের পবিত্রা নষ্ঠ সহ একটি গোষ্ঠী মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে দ্বদ্ব-সংঘাতের অপচেষ্ঠা চালাচ্ছে বলে অভিযোগ ওই দুই মন্দিরের পুরোহিতদের। 

    বুধবার ভোর রাত আনুমানিক ৪ টার দিকে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের সীতাকুন্ড এলাকায় রাধা কৃষ্ণ সেবাশ্রম দূর্গা মন্দির ও একই ইউনিয়নের রামনেওয়াজ নতুন বাজারের পশ্চিম পাশে কালি কান্থ গোস্বামী সেবা মন্দিরে এই ঘটনা ঘটে। 

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার ও ওসি সাইদ আহমেদ।

    এদিকে এই ঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন রাধা কৃষ্ণ সেবাশ্রম দূর্গা মন্দিরের পুরোহিত গিতা রাণী দাস ও কালি কান্থ গোস্বামী সেবা মন্দিরের পুরোহিত জয়দেব গোস্বামী।

    দুই মন্দিরের পুরোহিত সূত্রে জানা যায়, প্রতিদিন ভোর রাতে ওঠে মন্দিরে পূজা করতে যান পুরাহিতরা। তেমনি বুধবার ভোর রাত ৪ টার দিকে ওঠে পূজা করতে মন্দিরের গেলে দেখে প্রতিমার সামনে দুর্বৃত্তরা মানুষের মল-মূত্র ফেলে রেখে গেছে। পরে সকালে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। পরে সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এই ঘটনায় একটি গোষ্ঠী হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সাথে দ্ব›দ্ব-সংঘাতের অপচেষ্ঠা করছেন বলে অভিযোগ করেন পুরোহিতরা। এছাড়াও এই ঘটনায় বিচারের দাবীও করছেন পুরোহিতরা।

    এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার জানান, দুই মন্দির পরিদর্শন করা হযেছে। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, মন্দিরের ঘটনা দুঃখজনক। সবদিক বিবেচনা করে তদন্ত করে ঘটনার সাথে জড়ির দোষীদের বের করে আইনের আওতায় আনা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ