ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • পর্যটকদের পদচারনায় মুখর কুয়াকাটা সৈকত

    পর্যটকদের পদচারনায় মুখর কুয়াকাটা সৈকত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে মহিপুর বাজার পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার এলাকজুড়ে সড়কের পাশে রাখা হয়েছে সহস্রাধিক বাস ও মাইক্রোবাস। এসব গাড়িতে বছরের সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়। কোনো উপলক্ষ ছাড়াই নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণেই প্রায় লক্ষাধিক পর্যটকের আগমন হয়েছে সমুদ্র কন্যা খ্যাত এই পর্যটন স্পটে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

    পর্যটকদের এমন ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার সব হোটেল মোটেল। বিক্রি বাড়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতে রয়েছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা মোটরসাইকেলে। পর্যটকদের অনেককেই ওয়াটার বাইকে ঘুরে বেড়াতেও দেখা গেছে। মোটকথা সৈকতের জিরো পয়েন্টে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। 

    এদিকে কুয়াকাটার কাউয়ারচর, চর গঙ্গামতি, গঙ্গামতি, ঝাউবাগান, শুটকি পল্লী, লেম্বুর বন, মিশ্রিপাড়া সিমা বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার ও রাখাইন মার্কেটসহ সব স্পটেই রয়েছে পর্যটকদের বাড়তি আনাগোনা। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।

    ঢাকার খিলক্ষেত থেকে আসা পর্যটক আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে আমরা কুয়াকাটায় এসে পৌঁছেছি। তখন এতো বেশি মানুষ ছিলো না। কিন্তু সকাল থেকে লোকে পুরো কুয়াকাটা সৈকত ভরে গেছে। আমরা পরিবারের সদস্যরা অনেক আনন্দ করেছি। 

    টাঙ্গাইলের মির্জাপুর থেকে আসা পর্যটক সাইফুর রহমান বলেন, এতো বেশি মানুষ একসঙ্গে আমি আর কখনো দেখিনি। আমরা বন্ধুরা ভোরে এসেছি। সবাই মিলে সৈকতে সাঁতার কেটেছি। দারুন একটি উপলব্ধি। বেশ ভালো লাগছে।

    পটুয়াখালী বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি মাহবুব আলম বলেন, কুয়াকাটায় কোনো বাসস্ট্যান্ড নেই। যার কারণে আজ (শ্রুকবার) যে বাসগুলো এসেছে সেগুলো সড়কের পাশে রাখা হয়েছে। হাজারের উপরে গাড়ি আছে।  

    কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারা বলেন, আজ (শুক্রবার) আগের তুলনায় সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে। আমাদের সব হোটেল মোটেল বুকিং রয়েছে। আশা করছি আমাদের আগের যে লোকসান তা পুষিয়ে উঠতে পারবো। 

    কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। আগতদের নিরাপত্তায় আমরা বিভিন্ন পর্যটন স্পটে বাড়তি পুলিশ মোতয়ানে করেছি। এছাড়া সাদা পোশাকের পুলিশসহ থানা পুলিশ ও নৌ-পুলিশ আমাদের সঙ্গে কাজ করছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ