ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • বিএনপিকে কাদের

    নির্বাচনের মাঠে আসুন, খেলা হবে

    নির্বাচনের মাঠে আসুন, খেলা হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আসার পর বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপির ভিতরে শুধু এখন জ্বালারে জ্বালারে। এত জ্বালা তারা কোথায় রাখবে। তাই আন্দোলনের নামে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।

    শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।


    তারেক রহমানের ডান হাত আমীর খসরু মাহমুদ মির্জা ফখরুল নন উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে অশান্তি সৃষ্টি করলে খবর আছে। নির্বাচনের মাঠে আসুন খেলা হবে।

    সম্মেলনে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সৈয়দা জেবুন্নেছা, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মুশফিকুর রহমান, আজিজুস সামাদ ডন, সায়েম খান প্রমুখ।

    সম্মেলন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিনের নাম ঘোষণা করেন। দুই সদস্য বিশিষ্ট এ কমিটিকে পরে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ