ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে র‌্যাবের অভিযানে গ্রেফতার ২

    বরিশালে র‌্যাবের অভিযানে গ্রেফতার ২
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার পৃথক অভিযানে বরিশাল মহানগরী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মোঃ হাবিবুর রহমান(৪০) ও মোঃ হুমায়ুন শরীফ(২২)। ‍এসময় তাদের কাছ থেকে ‍ইয়াবা, গাঁজা ‍এবং নগদ টাকা ‍উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১০ জুন) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচা কেনার গোপন সংবাদের ভিত্তিতে নগরীতে অভিযান পরিচালনা করে র‌্যাব। ‍এক পর্যায়ে বিকাল সোয়া ৫ টার দিকে ১২ নং ওয়ার্ডস্থ আমবাগান খ্রিস্টান পাড়া সংলগ্ন ‍এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান কে। 

    পরবর্তীতে তার দেহে তল্লাশি চালিয়ে ৫০৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১৩১০ টাকা উদ্ধার কর‍া হয়েছে।

    অপর এক অভিযানে রাত সাড়ে ৮ টায় এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাঘিয়া ‍এলাকা থেকে ৪২৫ গ্রাম গাঁজাসহ হুমায়ুন শরীফকে গ্রেফতার করেন র‌্যাবের সদস্যরা। তার কাছ থেকেও নগদ ৫৫২ টাকাও ‍উদ্ধার করা হয়।

    এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বরিশাল কোতয়ালী এবং এয়ারপোর্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ