ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • গলাচিপায় পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অভিজ্ঞতা ও শিখন বিনিময়

    গলাচিপায় পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অভিজ্ঞতা ও শিখন বিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-এফসিডিও) প্রকল্প ‘সঠিক পুষ্ঠিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্যের আলোকে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি) এর সাথে “পিপিইপিপি” প্রকল্পের পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অভিজ্ঞতা ও শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবাল দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং এফসিডিও, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল দাস, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, কোডেক প্রসপারিটি প্রকল্পের ফোকাল পার্সন মো. আতিকুর রহমান, এলাকা ব্যবস্থাপক মিলন হালদার, কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মিনারুল ইসলাম, ওয়েব ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের ফোকাল পার্সন শরীফুল ইসলাম প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন