ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কলাপাড়ায় সুন্দরবন দিবস পালিত

    কলাপাড়ায় সুন্দরবন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'বাঁচাই সুন্দরবন, বাঁচাই পরিবেশ, টেকসই হোক আমাদের বাংলাদেশ' এ প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে সুন্দরবন দিবস। এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ওয়াটার্স কিপার্স বাংলাদেশ, কলাপাড়া প্রেসক্লাব ও আমরা কলাপাড়াবাসী সংগঠনের এ কর্মসূচি আয়োজন করে। পরিবেশকর্মী ও সাংবাদিক মেজবাহউদ্দিন মাননুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, মো. জাকির হোসেন,কামাল হোসেন রনি, এসকে রঞ্জন, এইচ আর মুক্তা, রাসেল মোল্লা প্রমুখ। 

    বক্তারা সুন্দরবনসহ কলাপাড়ার সাগর উপকূলের বেড়িবাঁধের বাইরের প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চলসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন বনাঞ্চল সৃষ্টি ও বনাঞ্চল নিধন বন্ধের দাবি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন