ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় আশ্রয়ণে মুজিববর্ষ প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন 

    মঠবাড়িয়ায় আশ্রয়ণে মুজিববর্ষ প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পে নব গঠিত “মুজিববর্ষ প্রাথমিক বিদ্যালয়” উদ্বোধন করা হয়েছে। 

    বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রে মোহাম্মদ জাহেদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ “মুজিববর্ষ প্রাথমিক বিদ্যালয়” এর শুভ উদ্বোধন করেন।

    মুজিববর্ষ প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর প্রমুখ।

    এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বেপারীসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ