ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • পায়ে হেঁটে আমরা মানুষকে বার্তা দিয়ে যাব : ফখরুল

    পায়ে হেঁটে আমরা মানুষকে বার্তা দিয়ে যাব : ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেতা-কর্মীদের জেলে পাঠিয়েও সরকার বিএনপিকে আটকাতে পারছে না মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আন্দোলনের দশজন নেতা-কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। রাত হলে পুলিশ পাড়ায় পাড়ায় আমাদের নেতা-কর্মীদের আটক করছে। তবুও তারা আমাদের দমাতে পারছে না

    আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে তিনি এ কথা বলেন।

    গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়া বাংলাদেশের জন্য দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্র সম্মেলনের দাওয়াত পাচ্ছে না। এটা আমাদের জন্য দুঃখজনক। এই সরকার বাংলাদেশের গণতন্ত্রের সব কিছু ধ্বংস করে দিয়েছে। আজকে বলে দিতে চাই, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। সেটা এখন পুরো বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে।

    মির্জা ফখরুল বলেন, ‘আমরা পায়ে হেঁটে পদযাত্রায় মানুষকে বার্তা দিয়ে যাব। আর সময় নেই, রাজপথে নেমে আসতে হবে। অনেক হয়েছে-এই বিনা ভোটের সরকার মানুষের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রতিদিন চালের দাম বাড়ছে, ডিম কিনেও খেতে পারছে না। নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। কোথাও কোনো শান্তি নেই। দেশের জনগণ গরিব হচ্ছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধনী হচ্ছে। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করেছে, র‌্যাবকে ব্যবহার করেছিল, তাদেরকে স্যাংশন দেওয়া হয়েছে। এখন তারা পুলিশকে ব্যবহার করছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ