ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • 'কতটা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মুখোমুখি দাঁড়াই'

     'কতটা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মুখোমুখি দাঁড়াই'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ১০ জুন)  সকাল ১১ টায়  নবনির্মিত এয়ারপোর্ট থানা ভবন চত্বরে  আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এদেশে সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি নানান ধরনের সংস্থা রয়েছে । একটু অনুভব করলেই দেখবেন, অত্যন্ত সংবেদনশীল ও স্পর্শকাতর কার্যপরিধির পেশা হওয়া সত্বেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে কতটা সৎ সাহস নিয়ে, কতটা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মুখোমুখি দাঁড়াই ।

     তিনি বলেন,  ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন।

    তাই ওপেন হাউজ ডে তে উত্থাপিত বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি। এর মধ্যে আমরা তিনটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকি। 

    এসময় উপস্হিত ছিলেন  উপ-পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান পিপিএম-বার, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার  মাসুদ রানা, অফিসার ইনচার্জ  কমলেশ চন্দ্র হালদার, ইন্সপেক্টর ইনভেস্টিগেশন শাহ মোঃ ফয়সাল, ইন্সপেক্টর অপারেশনসহ সকল অফিসার ও ফোর্সবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সকল শ্রেণী পেশার লোকজন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ