ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বিএনপি একটি সুযোগ সন্ধানী ও ষড়যন্ত্রকারী দল: এমপি শাওন

    বিএনপি একটি সুযোগ সন্ধানী ও ষড়যন্ত্রকারী দল: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যারা স্বাধীনতাবিরোধী রাজাকারদের দোসর ও পাকিস্তানের আদর্শে বিশ্বাসী, তাদের কথায় সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিএনপি একটি সুযোগ সন্ধানী ও ষড়যন্ত্রকারী দল।তারা সবসময় আওয়ামীলীগ ও দেশের বিরুদ্ধে য়ড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।  

    শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার বালুচর বাজারে কালমা ইউনিয়ন দক্ষিন এর ৬ ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    এমপি শাওন আরো বলেন, দেশের সকল মহৎ অর্জন সাধিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দক্ষ নেতৃত্ব। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কে ঘিরে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার বহু চেষ্টা করেছে। 

    খালেদা জিয়াও একই অপচেষ্টায় লিপ্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল। এসময় কালমা ইউনিয়ন আওয়ামী লীগ দক্ষিন শাখার সভাপতি বজলুর রহমান মৃধা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ