ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় রাহাত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

    মঠবাড়িয়ায় রাহাত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মেধাবী ছাত্র রাহাত হত্যা মামলার  এজাহারভুক্ত ২ নং পলাতক আসামি সাব্বির খান (২০) গ্রেফতার হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই রাসেল মোল্লা চাঁপাই নববাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শিবগঞ্জ শহর এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাব্বির দক্ষিণ গুলিশাখালী গ্রামের মো. শহিদুল খানের ছেলে এবং নিহত রাহাত ওই এলাকার মো. শাহ জালাল মিয়ার ছেলে।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ নভেম্বর ১০ টার দিকে রাহাত  উপজেলার টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে সান্ধ্যকালীন শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখে বাড়ি ফিরছিল। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে কার্পেটিং রাস্তার পাশে ওৎ পেতে থেকে সন্ত্রাসীরা রাহাতকে কুপিয়ে হত্যা করে। এ হামলায় আরও ৪ জন গুরুতর জখম হয়।

    এঘটনায় নিহতের বাবা মো. শাহ জালাল বাদী হয়ে ১৪ নভেম্বর মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তৎকালীন সময় পুলিশ এ ঘটনায় এজাহারভুক্ত আসামি টিয়ারখালী গ্রামের বাহাদুর খানের ছেলে রনি খান, পূর্ব গুলিশাখালী গ্রামের মহারাজ মালের ছেলে শাওন মাল, আলী ফরাজীর ছেলে মো. আসাদ ফরাজী এবং ওই একই এলাকার নাদীমকে গ্রেপ্তার করেছিলেন। 

    মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে চাঁপাই নববাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শিবগঞ্জ শহর এলাকা থেকে রাহাত হত্যা মামলার আসামি সাব্বির খানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ