ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় মাদকসহ দুই নারী গ্রেফতার 

    মঠবাড়িয়ায় মাদকসহ দুই নারী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সুরমা বেগম (৩০) ও শাহানা আক্তার (৩৫) নামে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুরমা বেগম উপজেলা উত্তর পাতাকাটা গ্রামের ফরিদ উদ্দিন সরদারের স্ত্রী এবং শাহানা আক্তার বড় শৌলা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী।

    মঠবাড়িয়া থানার এস আই খন্দকার কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা উত্তর পাতাকাটা গ্রামের অভিযান চালিয়ে সুরমা বেগমের বসত ঘর থেকে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ সুরমাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এর পর রাতে উপজেলা মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ শাহানা আক্তারকে গ্রেফতার করা হয়।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় এসআই খন্দকার কামরুল ইসলাম বাদি হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা করেছেন। গ্রেফতারকৃতদের  সোমবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ