ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • বিএনপির ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ

    বিএনপির ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থ-বাণিজ্যের মাধ্যমে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও গৌরনদী পৌর বিএনপির কমিটি ঘোষণার প্রতিবাদে ও ঘোষিত কমিটিগুলো প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ ফেব্রুয়া‌রি) বেলা ১১টায় ব‌রিশাল নগ‌রীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে গৌরনদী-আগৈলঝাড়া ও গৌরনদী পৌরসভা বিএনপি এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল অর্থের বিনিময়ে গৌরনদী-আগৈলঝাড়া ও গৌরনদী পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করেছে। কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে তারা ১/১১ সংস্কারপন্থি, জাতীয় পার্টি থেকে আসা ও ব্যাবসায়ী। যারা বিএনপির আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাই সদ্য ঘোষিত গৌরনদী-আগৈলঝাড়া ও গৌরনদী পৌরসভা বিএনপির কমিটি প্রত্যাহার ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার দাবি জানাই। পাশাপাশি ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা।

    বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস.এম আফজালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সদস্য আ.ফ.ম রশিদ দুলাল, এস এম মনিরুজ্জামান মনির, আবুল হোসেন, মনজুর হোসেন মিলন প্রমুখ।

    বিক্ষোভ সমাবেশ শেষে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ