ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে মাদক কারবারির যাবজ্জীবন

    পিরোজপুরে মাদক কারবারির যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে মাদক মামলায় মো. শহীদ হাওলাদার (৪৬) নামের এক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    একই মামলায় প্রদীপ আইচ (৪০) নামের অপর এক আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্ত মো. শহীদ হাওলাদার পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর গ্রামের মো. আব্দুস ছালাম হাওলাদারের ছেলে। প্রদীপ আইচ পিরোজপুর পৌরসভার খুমুরিয়া এলাকার মৃত অনিল কুমার আইচের ছেলে।


    আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর সকালে পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর গ্রামের মো. শহীদ হাওলাদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই অভিযানে শহীদের সহযোগী প্রদীপ আইচের কাছ থেকে তিন বোতল ফেনসিডিল করে তাদের আটক করা হয়। পরে ওইদিন জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দীন সদর থানায় একটি মাদক মামলা করেন।

    এ ঘটনায় ২০১৭ সালের ২৪ অক্টোবর পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আমিন সিকদার আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ