ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী জেলায়।

স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা গেছে, ওই পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। এছাড়া এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ